সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করে উৎপাদন বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানো এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় ৩টি সার কারখানা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২২ জুন) বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা পরিদর্শন করেন তিনি।

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে। কারখানাটির যে স্থাপিত উৎপাদনক্ষমতা ছিল, তার তুলনায় উৎপাদন অনেক কমে গেছে। কারখানাটি বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কম হয়। এজন্য এই সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কী পরিবর্তন আনতে হবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দল নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।

শিল্পমন্ত্রী দেশীয় সার উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি কারখানাগুলোর আধুনিকায়ন, যন্ত্রপাতি মেরামত এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন