মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মতিঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছে।

সোমবার (২২ জুন) রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুল রহমানিয়া হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত শাওনের বন্ধু আলিফ জানান, তাদের বাসা হাতিরঝিল মধুবাগ মীরেরটেক এলাকায়, শাওন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশুনা (IUB) করতো। রাতে দুজন মোটরসাইকেলে করে পুরান ঢাকায় যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল শাওন। ফকিরাপুল এলাকায় আসলে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাওন ও ওই ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর হয়। এরপর তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত বলে জানান।

মৃত শাওনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গি নিশাত নগর এলাকায়। তার বাবার নাম লুৎফর রহমান। বর্তমানে মধুবাগ মীররটেক এলাকায় থাকতো। এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়তো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানায় জানানো হয়েছে। আহত শাহজাহানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন