মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলা কিউআর’ বিস্তারে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশে ‘বাংলা কিউআর’ (Bangla QR) ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান‌কে আহ্বায়ক করে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে সহজ ও আধুনিক পেমেন্ট ব্যবস্থা পৌঁছে দিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) ব্যবস্থার সম্প্রসারণে নতুন এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা সবাই স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে ‘বাংলা কিউআর’কে একটি অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা একটি একক কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করতে পারবেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন ফি, চার্জ ও সেবামূল্য আদায়ে বাংলা কিউআর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব পর্যায়ে এ পদ্ধতির ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।

গভর্নর বলেন, ‘ডিজিটাল লেনদেন সম্প্রসারণের মাধ্যমে নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

বৈঠকে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ‘বাংলা কিউআর’কে জনপ্রিয় করতে এবং এর কার্যকর বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলা কিউআর ব্যবস্থার বিস্তার ঘটলে দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নগদনির্ভরতা কমিয়ে একটি আধুনিক ও স্মার্ট পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন