ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাখাওয়াত হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনি নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ১২ টায় ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর এ প্রবেশ করে ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কেন তিনি ছবি ভিডিও তুলছিলেন- এর কোনো কারণ বলতে পারেন নি। পরে তার মোবাইল ফোন নিতে চাইলে তিনি সেটি দেন নি।
উপ-পরিদর্শক বলেন, তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।