মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আখাউড়ায় পাটনার কংগ্রেস শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

আখাউড়ায় পাটনার কংগ্রেস শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ০)

আখাউড়ায় পাটনার কংগ্রেস শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত

X

আখাউড়ায় পাটনার কংগ্রেস শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, পার্টনার কংগ্রেসে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোস্তফা এমরান হোসেন।

অত্র উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইমরান ভূঁঞা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান,উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আনিছুর রহমান,উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোঃ মনিরুজ্জামান সহ উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন,সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তার প্রতিফলন। তারা কৃষকদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা তার স্বাগত বক্তব্যে বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও সার, বীজ এবং গাছের চারা বিতরণের মাধ্যমে সারা দেশের ন্যায় আখাউড়ার কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন