মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

X

মুকসুদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শিশুদের পুষ্টি ঘাটতি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমানোর উদ্দেশ্যে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল, টিকাদান কেন্দ্র ব্যবস্থাপনা, শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিস্মদেব মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ন কবির, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৯৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৪২৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন সাংবাদিকদের জানান, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার সকল অভিভাবককে নির্ধারিত দিনে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি আহ্বান জানান।

সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তারা বলেন, শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন