মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আর্জেন্টিনা ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাবি: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার গ্রুপ পর্বের ম্যাচের আগে আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। গতকাল অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আজ (মঙ্গলবার) নিজের ঘোষণার কথা রেখে মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের এই সমর্থক।

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টিনা ম্যাচ জেতার পর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে তিনি তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন।

মাথা ন্যাড়া করার বিষয়ে ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী বলেন, ‘আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জিতলে আমি ন্যাড়া হব।’

তিনি বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণা দেওয়ার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে ন্যাড়া হব। তাহলে আজ আমার ন্যাড়া হওয়া লাগত না। আল্টিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই ন্যাড়া হচ্ছি।’

মাথা ন্যাড়া করে দেওয়ার সময় আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে আমার কাছের ছোটো ভাই। সে ব্রাজিলের সমর্থক, আর আমি আর্জেন্টিনার সমর্থক। সে যেহেতু কথা দিয়েছিল, তাই কথা রেখেছে। তার প্রতি আমার বিশ্বাস আছে। কোনো মেয়েকেও যদি সে কথা দেয়, সেটাও রাখবে।’

আর্জেন্টিনার আরেক সমর্থক আল আমিন রিজভী বলেন, ‘সে গতকাল বলেছিল, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতলে সে ন্যাড়া হবে। সেই পূর্বঘোষণা অনুযায়ী আজ সে স্বেচ্ছায় তা বাস্তবায়ন করেছে। সে তার কথা রাখায় তাকে ধন্যবাদ জানাই।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন