মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নকআউটে গ্রুপসেরা আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার নিশ্চিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও। একই গ্রুপের অন্য ম্যাচে জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের ফলে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার গ্রুপসেরা হওয়া নিশ্চিত হয়েছে।

হিসেব অনুযায়ী, ‘জি’ গ্রুপের সেরা দল শেষ ৩২-এ মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। বর্তমান অবস্থান অনুযায়ী সেই জায়গায় রয়েছে উরুগুয়ে। যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, তাহলে নকআউটে দুই লাতিন আমেরিকান পরাশক্তির লড়াই দেখতে পারে ফুটবল বিশ্ব।

‌’এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থান পরিবর্তন হলে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষও পরিবর্তন হবে। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে নকআউটের সমীকরণ।

বর্তমানে উরুগুয়ে রানার্সআপ অবস্থানে থাকলেও স্পেন, কেপ ভার্দে এবং সৌদি আরবের সামনেও রয়েছে সেই জায়গা দখলের সুযোগ। ফলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে চারটি দলই।

স্পেন আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যদি উরুগুয়ে তাদের হারিয়ে দেয় এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয়। এছাড়া উরুগুয়ের জয়ের পাশাপাশি সৌদি আরব যদি কেপ ভার্দেকে হারায়, তাহলেও রানার্সআপ হয়ে নকআউটে উঠতে পারে স্পেন।

অন্যদিকে কেপ ভার্দের সামনে সুযোগ রয়েছে গ্রুপ রানার্সআপ হওয়ার। স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদি আরবকে পরাজিত করে কিংবা ম্যাচ ড্র করে, তাহলে রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে আফ্রিকার দলটি।

সৌদি আরবের সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করে, তাহলে মধ্যপ্রাচ্যের দলটি শেষ ৩২-এ জায়গা করে নিতে পারে। এছাড়া স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব জয় পেলে তারাও রানার্সআপ হওয়ার সুযোগ পাবে।

ফলে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে নজর থাকবে শুধু আর্জেন্টিনার ওপর নয়, বরং ‘এইচ’ গ্রুপের সমীকরণের দিকেও।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন