মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস, চরম লোকসানে কৃষক

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস, চরম লোকসানে কৃষক

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস, চরম লোকসানে কৃষক

X

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস, চরম লোকসানে কৃষক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেঁয়াজের বাজারে ব্যাপক দরপতন হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, সংরক্ষণজনিত ক্ষতি এবং বাজারে অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে পেঁয়াজ চাষিরা এবার বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

কৃষকদের অভিযোগ, অন্যান্য বছর এই সময়ে প্রতি মণ পেঁয়াজের দাম ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে থাকলেও বর্তমানে জাতভেদে মাত্র ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। গত বছরের তুলনায় প্রতি মণে দাম কমেছে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা।

চাষিরা জানান, দীর্ঘদিন সংরক্ষণের ফলে পেঁয়াজ শুকিয়ে ওজনে কমে যাচ্ছে, অনেক পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। এর পাশাপাশি বাজারে ওজন নিয়ে কারচুপির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।

বানেশ্বর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা এক কৃষক আব্দুল মমিন বলেন, “এক মণ পেঁয়াজ বিক্রি করে এখন মাত্র এক কেজি গরুর মাংস কেনা যায়। পরিবারের জন্য সবজি বাজার করতে গেলেও আরও এক মণ পেঁয়াজ বিক্রি করতে হয়। গত ২০ বছরের মধ্যে এই প্রথম এত কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, গত ১৮ থেকে ২০ বছরের মধ্যে এ সময়ে পেঁয়াজের এত কম দাম আর দেখা যায়নি। বাজারমূল্য উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, ফলে বর্তমান পরিস্থিতিতে তাদের আর্থিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

খায়রুল ইসলাম নামের এক বেপারি বলেন, অন্য বারের চেয়ে এবার এই সময়ে পেয়াঁজের আমদানি বেশি। এই বছর প্রচুর পরিমান পেঁয়াজ উৎপাদন হয়েছে।  পেঁয়াজ কৃষকরা ঘরে রাখতে পারছে না পচে নষ্ট হচ্ছে। যার পেঁয়াজ বিক্রি করার কথা ২ মণ সে বিক্রি করছে ৫ মণ যার কারণে আমদানি বেশি দাম কম। মোকামে আমরা বেশি দামে বিক্রি করতে না পারলে বেশি দামে তো কিনতে পারবো না।

কৃষকরা দ্রুত বাজার স্থিতিশীল করতে এবং পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার বলেন, পেঁয়াজ বাজারে জোগান বেশি তাই দাম কম। অনেকের পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে তাই তারা দ্রুত বেশি বেশি করে পেঁয়াজ বিক্রি করছে। বেশি আমদানির কারণে এমন দরপতন তবে কিছুদিন পরে দাম বাড়বে বলে তিনি আশা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন