নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ০)

বিএনপির বিক্ষোভ

X

বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম রব্বু সরকার, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম, সদস্য সচিব সিহাবুজ্জামান চৌধুরী সিহাব, তাঁতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্রদলের সদর উপজেলার আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ, ছাত্রদলের সরকারী কলেজ শাখার আহবায়ক পায়েলুজ্জামান রক্সি প্রমুখ। 

বক্তারা বলেন, ২৩জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অরাজকতার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা কর্মীরা। আমরা বলতে চাই কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে ছাড় পাবেন না।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।