মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

পিআইওর ঘুস গ্রহণের ভিডিও ভাইরালের পর প্রত্যাহার করে বদলি

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুস গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপ-সচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এ ছাড়া ইউএনও ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, ‘অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন।’

এর আগে, সোমবার (২২ জুন) দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন