মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব চালু

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা:রেমিট্যান্স প্রবাহকে অধকি কার্যকর, বিনিয়োগের সংযোগ জোরদার এবং তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট এর মাধ্যমে অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব প্রবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি ও বিনিয়োগ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং চ্যনেলের মাধ্যমে প্রেরিত বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব খুলতে পারবেন। যা সঞ্চয়ী, চলতি, স্থায়ী আমানত হিসাব হতে পারে। সেই হিসাবে অন্যান্য অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ/ লাভ, অনুমোদিত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত এবং অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত অর্থ জমা করা যাবে।

তথ্য বলছে, অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাবে জমাকৃত মূল অর্থ ও অর্জিত সুদ/লাভ সম্পূর্ণরূপে প্রত্যাবাসনযোগ্য থাকবে। একই সঙ্গে সার্কুলারটি স্থানীয়ডাবে ব্যবহারের সুযোগও দিয়েছে। যেমন প্রয়োজনীয় স্থানীয় পেমেন্ট, অন্যান্য আদনবাসী টাকা হিসাবে স্থানান্তর, বিদেশি মুদ্রা অ্যাকাউন্টে রূপান্তর এবং বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ।

এদিকে অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাবে জমাকৃত তহবিল ব্যবহার করে বিশেষায়িত অঞ্চলের টাইপ-এ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টাকায় ঋণ দিতে পারবে। এই ঋণ শুধুমাত্র অনুমোদিত চলতি ব্যয়ের – বেতন, মজুরি এবং ইউটিলিটি বিল – জন্য ব্যবহার করা যাবে। এসব ঋণের পরিশোধ অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে করতে হবে। এছাড়া, সার্কুলার অনুযায়ী ডোমেসটিক ব্যাংকিং ইউনিট-এর মাধ্যমে অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাবের জামানত হিসেবে রেখে প্রবাসীদের বা তাদের মনোনীত ব্যক্তিদের জন্য ঋণ সুবিধা দেওয়া যাবে। এসব ঋণ ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে, তবে কৃষি, প্ল্যান্টেশন এবং রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি এসব অর্থ বাংলাদেশে অ-প্রত্যাবাসনযোগ্য বিনিয়োগ বা নিজস্ব ব্যবহারের জন্য আবাসিক সম্পত্তি ক্রয়ে ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব ব্যবস্থা রেমিট্যান্সের আর্থিক মধ্যস্থতা আরও গভীর করবে, অফশোর ব্যাংকিং কার্যক্রমকে অধিক কার্যকর করবে এবং প্রবাসী বাংলাদেশিদের দেশীয় বিনিয়োগে অংশগ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। এটি বিশেষায়িত অঞ্চলের টাইপ-এ শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য টাকার তারল্য সহায়তা বাড়াবে বলেও তারা মনে করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন