মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিশ্বকাপের মাঝেই পুরোনো ঠিকানায় ফিরলেন সিলভা

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের মাঝেই পুরোনো ঠিকানায় ফিরলেন সিলভা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ০)

থিয়াগো সিলভা

X

থিয়াগো সিলভা

ব্রাজিলের পুরো দল এখন ব্যস্ত ‘হেক্সা’ মিশনে। সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার একটা জোর গুঞ্জন অবশ্য ছিল থিয়াগো সিলভাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে জায়গা না পেলেও নিজের চেনা ‘ঘরে’ ফিরেছেন ব্রাজিলের সাবেক এই তারকা ডিফেন্ডার।

গত সোমবার অভিজ্ঞ এই ডিফেন্ডারের প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্লুমিনেন্সে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সিতে খেলবেন ৪১ বছর বয়সি এই তারকা। ২০২৫-এর শেষে ফ্লুমিনেন্সের অনিচ্ছা সত্ত্বেও রিও ডি জেনিরোর এই ক্লাবটি ছেড়েছিলেন থিয়াগো সিলভা।

ক্লাবের ম্যানেজমেন্ট চেয়েছিল ডিফেন্ডার যেন তার চুক্তি অনুযায়ী ২০২৬-এর মাঝামাঝি পর্যন্ত দলেই থেকে যান, কিন্তু সিলভাকে তারা ধরে রাখতে পারেনি। সেই সময় ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্সের’ একটি প্রতিবেদনে জানিয়েছিল, ম্যানেজমেন্টের ইচ্ছা ছিল এই অভিজ্ঞ ডিফেন্ডারকে যতটা সম্ভব বেশি সময় দলের সঙ্গে রাখা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন