মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘দেম্বেলে ম্যাচের ভাগ্য গড়ে দেয়ার মতো খেলোয়াড়’

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

‘দেম্বেলে ম্যাচের ভাগ্য গড়ে দেয়ার মতো খেলোয়াড়’

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ০)

গোলের পর উসমান দেম্বেলের উদযাপন-ইন্টারনেট

X

গোলের পর উসমান দেম্বেলের উদযাপন-ইন্টারনেট

দীর্ঘ এক অপেক্ষায় অবসান হয়েছে উসমান দেম্বেলের। তৃতীয় আসরে এসে অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন তিনি। তার পারফরম্যান্সে ভীষণ খুশি দিদিয়ে দেশম। তারকা ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করে ফ্রান্স কোচ বলেছেন, যেকোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন দেম্বেলে।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার ইরাককে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। যেখানে বড় অবদান রেখেছেন দেম্বেলে। একটি গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। অন্য দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ত্রয়োদশ ম্যাচে এসে জালের দেখা পেলেন দেম্বেলে। আর বিশ্ব আসরে এনিয়ে তার অ্যাসিস্ট হলো তিনটি।

গত দুই মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন দেম্বেলে। ২০২৫ সালে ব্যালন দ’রও জেতেন তিনি। কিন্তু জাতীয় দলে ততটা প্রভাব রাখতে পারছিলেন না, আর বিশ্বকাপে তো গোলের দেখাই পাচ্ছিলেন না।

এবারের আসরে ফ্রান্সের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি দেম্বেলে। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয়ে প্রবল সমালোচনা। ইরাক ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দেম্বেলেকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এমবাপে। তখন তিনি সতীর্থের কাঁধে আস্থার হাত রেখে বলেছিলেন, ‘দলের অপরিহার্য অংশ দেম্বেলে।’

অধিনায়কের আস্থার প্রতিদানটা বেশ ভালোভাবেই দিলেন দেম্বেলে। সঙ্গে তাকে নিয়ে চলমান সমালোচনার জবাবও দিলেন দারুণ পারফরম্যান্স দিয়ে। ইরাক ম্যাচ শেষে দেশমের সংবাদ সম্মেলনেও ওঠে দেম্বেলের প্রসঙ্গ। ফরাসিদের কোচ বলেন, বিশ্বকাপে কেবল ছন্দ পেতে শুরু করেছেন দেম্বেলে।

তিনি বলেন,‘ “উসমানের প্রতি একটু সদয় হোন। তাকে নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে তাকে সেই পদ্ধতির সঙ্গে আবার মানিয়ে নিতে হচ্ছে, যেটায় সে সারা বছর খেলে না। উসমান শারীরিকভাবে যতদিন সুস্থ আছে, বর্তমানে সে পুরোপুরি ফিট, ততদিন স্রেফ কিছু ছোটখাটো সমন্বয়ের ব্যাপার এটা। উসমানের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সে নিজেও সেটা জানে। সে এমন কেউ নয়, যে নিজেকে নিয়ে সংশয়ে ভুগবে। আজ সে যা করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো একজন খেলোয়াড়।”

দুই জয়ে ‘আই’ গ্রুপ থেকে নরওয়ের সঙ্গে নকআউটে খেলা নিশ্চিত করে ফেলেছে শীর্ষে থাকা ফ্রান্স। দুই দলেরই পয়েন্ট সমান, ৬। আগামী শুক্রবার মুখোমুখি হবে এই দুই দল। একই সময়ে অন্য ম্যাচে খেলবে এখনও পয়েন্টের দেখা না পাওয়া দুই দল সেনেগাল ও ইরাক।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন