মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফরাসি কোচের বিশ্বাস, মেসির গোলের রেকর্ড ভাঙবেন এমবাপ্পে

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরাসি কোচের বিশ্বাস, মেসির গোলের রেকর্ড ভাঙবেন এমবাপ্পে

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৩৩ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৯:৩৫ পিএম  (ভিজিট : ১)

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দিদিয়ের দেশম।

X

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দিদিয়ের দেশম।

বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের গোল করা যেন থামছেই না। ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো জোড়া গোল করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। আর তাতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরেক ধাপ এগিয়ে গেছেন তিনি।

২৭ বছর বয়সি এমবাপ্পের ক্যারিয়ারে বিশ্বকাপে গোল এখন ১৬। যার মধ্য দিয়ে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন। তবে এমবাপ্পের সামনে এখন রয়েছেন শুধু লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন।  

তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বিশ্বাস করেন, একদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন ফরাসি অধিনায়ক। ইরাক ম্যাচের পর সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। এখন সে একটি প্রতীকী মাইলফলকে পৌঁছেছে। জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা ১০০। সে সবসময়ই গোল করেছে এবং ভবিষ্যতেও আরও অনেক গোল করবে।’

এমবাপ্পের সম্ভাবনার সঙ্গে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণও টানেন ফরাসি কোচ, ‘মেসিকে দেখুন, রোনালদোকে দেখুন। এমবাপ্পে তাদের বয়স পর্যন্ত খেলবে কি না, আমি নিশ্চিত নই। কিন্তু যতদিন সে মাঠে থাকবে এবং নিজেকে ফিট অনুভব করবে, ততদিন সে প্রচুর গোল করবে।’

তিনি আরও যোগ করেন, ‘প্রতিবার সে নিজের রেকর্ড ভাঙে, আবারও সেটিকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সামর্থ্য দেখায়।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন