Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন মাসুদ রানা প্রধান

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। রবিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ‎আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

মাসুদ রানা প্রধান বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জয়পুরহাট ১ আসনের প্রয়াত সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের দ্বিতীয় সন্তান । গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে অংশ নিয়ে জামায়াতের প্রার্থীর নিকট ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন কর্মীবন্ধব ত্যাগী নেতা হিসেবে বিশেষ ভাবে পরিচিতি পান মাসুদ রানা প্রধান। এদিকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, মাসুদ রানা প্রধানের নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল বলেন, জেলা বিএনপিকে সুসংগঠিত করতে এ দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন মাসুদ রানা প্রধান। তিনি বলেন, সকল পর্যায়ে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।