Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণ্যমন্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ইফতারে অংশ নেন। বক্তারা প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নাগরপুরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।