Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত ইরানের

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যুতে ভারতের কাছে পাল্টা একটি শর্ত দিয়েছে। প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চলমান আলোচনার অংশ হিসেবেই এই শর্ত তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতে আটক হওয়া তিনটি তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে তেহরান।

সোমবার (১৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ভারতের জলসীমার কাছাকাছি এলাকায় ভারতীয় কর্তৃপক্ষ ট্যাঙ্কারগুলো জব্দ করে। তাদের অভিযোগ, জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং অবৈধভাবে জাহাজ-থেকে-জাহাজে (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল।

সূত্রগুলোর একটির তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে ইরান কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অনুরোধও জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাম্প্রতিক জাহাজ চলাচল দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও সমন্বয়ের অংশ। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে কোনো ধরনের বিনিময় বা চুক্তি করা হচ্ছে না।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে বর্তমানে অন্তত ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ভারত যে তিনটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে সেগুলোর নাম অ্যাশহ্যাল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। বর্তমানে জাহাজগুলো মুম্বাই উপকূলের কাছে নোঙর করা রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।