Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল এ নিয়োজিত কর্মীরা। মঙ্গলবার সকালে কুমিল্লার পৌর উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে করপোরেশনের ৮৩৩ জন কর্মীর প্রত্যেকের হাতে উপহারের এ টাকা তুলে দেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজস্ব তহবিল থেকে উপহার হিসেবে একচল্লিশ লাখ ষাট হাজার টাকা পাঠিয়েছেন। “নগরীর পরিছন্নতা কর্মীদের পারিবারিক ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব, আর তাদের দায়িত্ব করপোরেশনকে পরিচ্ছন্ন রাখা। তিনি আরও আশা করেন, আগামী তিন মাসের মধ্যে কুমিল্লাকে গ্রীন ও ক্লিন সিটিতে রূপান্তরিত করার সাদৃশ্যতা দেখা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতী, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার। এদিকে ঈদের আগে উপহার হাতে পেয়ে খুশি কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তারা বলেন, কুমিল্লায় সিটি করপোরেশন স্থাপনের পর এই প্রথম ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেলাম। তাকে ধন্যবাদ জানাই।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।