Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফেরার পথে তিনি কাউনিয়ার বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার ব্যবহৃত গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ সামান্য আহত হলেও তার গাড়িচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত চালক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর নবনির্বাচিত এমপি আতিক মুজাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।