Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক রাজবাড়ী কণ্ঠের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী জেলার পাঠকনন্দিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে ও প্রকাশক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, পাংশা কালুখালি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাফ, রাজবাড়ী কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, সিনিয়র সাংবাদিক কবি সাহিত্যিক কাজী সেলিম মাহমুদ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল রানা, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাসেল কবির, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, কালুখালি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক, পাংশা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, প্রেসক্লাব খোকসার সাধারণ সম্পাদক আজমল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

এ সময় ৭১ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, নিউজ ২৪ রাজবাড়ীর মিঠুন গোস্বামী, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদীসহ পাংশা, কালুখালি, বালিয়াকান্দি, খোকসা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।