Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনী-দরিদ্র, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের ওপর আঘাত হানবে। 

তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।

নিজের এই বক্তব্যের সমর্থনে আরাগচি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপিও প্রকাশ করেন। মঙ্গলবার (১৭ মার্চ) জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে কেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন যে তিনি তার নৈতিক বিবেক থেকে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।