Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে জানাজার আগে মরদেহ মর্গে পাঠালো পুলিশ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

 নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা শরীফা খাতুন (৩৬) মৃত্যুর পর জানাজার প্রস্তুতির সময় পুলিশ মরদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলা গ্রামের কৃষক সরো মিয়ার মেয়ে শরীফা খাতুন দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে দুই দফা রক্তবমি করার পর মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে মরদেহ গোসল করানো হয় এবং দাফনের প্রস্তুতি নেওয়া হয়। দুপুর ২টায় জানাজার সময় নির্ধারণ করা হলে খাটিয়ায় মরদেহ তোলার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই এটিকে অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, শরীফার মৃত্যু নিয়ে নানান সমস্যার কথা হচ্ছিল। ময়নাতদন্তের পর অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।