বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ০)

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

X

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ৬ মিনিটের মাথায় গোল করেই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ এই তারকা।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন পর্তুগালের এই তারকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এবারও গোল করতে পারলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ হবে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির এখনো কারও নেই। রোনালদোর পর পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি রয়েছে শুধু তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির।

২০০৬ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলযাত্রা শুরু করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।

রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক। সেবার মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার ঝুলিতে যোগ হয় একটি গোল। ফলে পাঁচটি বিশ্বকাপে এখন পর্যন্ত রোনালদোর মোট গোলসংখ্যা আট। এবারের বিশ্বকাপে নবম অপেক্ষার অবসান হলো তার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});