বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালের মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজালালের মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ০)

মো. সারওয়ার আলম

X

মো. সারওয়ার আলম

শাহজালাল (র.) মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি বলেন, হজরত শাহজালাল (র.) এর নামে মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সেই টাকার সঙ্গে ডিসি স্যার জেলা প্রশাসনের ফান্ড থেকে আরও ৫ লাখ টাকা দিয়েছেন।

মঙ্গলবার মাজারের অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা দেওয়া হয়। এটা সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টে জমা হয়েছে।

সাতশ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারে জমা পড়া দানের টাকার হিসাব প্রকাশ্যে আনেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এই উদ্যোগ নিতে গিয়ে তিনি রোষানলে পড়েন। 

গত রোববার তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরও তিনি দমে যাননি। সোমবার (২২ জুন) বিকেলে দানবাক্স খুলে প্রকাশ্যে গণনার ব্যবস্থা করেন। চারঘণ্টায় গণনা শেষে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলোতে ৪দিনে জমা পড়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব প্রকাশ করা হয়।

সন্ধ্যায় ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া ঘোষণা করেন, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা ৩টি ডেগ ও একটি দানবাক্স খুলে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে। এই টাকার সঙ্গে সারওয়ার আলম নিজে দান করেন আরও পাঁচ লাখ টাকা।

এদিকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর আদেশ জারি করে।

মঙ্গলবার সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন ডিসি মো. সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});