বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দলে নেই সিকান্দার রাজা

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। তবে ঘোষিত দলে নেই দলের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। কাউন্টি ক্রিকেটে পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তাকে ছাড়পত্র দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। সেই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম ৩৯ বছর বয়সী লেগস্পিনার গ্রায়েম ক্রেমার। দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। সর্বশেষ ২০১৭ সালে জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

দলের নেতৃত্বে থাকছেন পেসার রিচার্ড এনগারাভা। গত বছর টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবার টেস্ট অধিনায়কত্বে অভিষেক হবে তার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারানোর পর এটিই তাদের প্রথম টেস্ট ম্যাচ। সেই দলের তুলনায় এবার স্কোয়াডে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, নিউম্যান নিয়ামহুরি এবং গ্রায়েম ক্রেমার।

অন্যদিকে সিকান্দার রাজা ছাড়াও সর্বশেষ টেস্ট দলের কয়েকজন সদস্যকে এবার রাখা হয়নি। বাদ পড়েছেন তানুনুরওয়া মাকোনি, নিক ওয়েলচ, আনতুম নাকভি, টিনোটেন্ডা মাপোসা ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সর্বশেষ ২০২৫ সালের এপ্রিল-মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে জয় পেয়েছিল জিম্বাবুয়ে, আর দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফেরায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের টেস্ট দল: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেইলর ও তাফাদজওয়া সিগা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});