বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ০)

চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ গ্রেপ্তার

X

চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফিরোজ ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, ফিরোজ মিয়ার বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ, কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং রাজধানীর শেরেবাংলা নগরসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। 

মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফিরোজের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০১৭ সালে একটি, অষ্টগ্রাম থানায় ২০২৫ সালের ডিসেম্বরে একটি এবং ঢাকার শেরেবাংলা নগর থানায় আরেকটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া ফিরোজ মিয়া এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});