বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেছারাবাদে পৃথক অভিযানে ২ নারী মাদক কারবারি আটক

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নেছারাবাদে পৃথক অভিযানে ২ নারী মাদক কারবারি আটক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ০)

শিল্পী ও সাথী দুই নারী মাদক কারবারি

X

শিল্পী ও সাথী দুই নারী মাদক কারবারি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পুলিশের পৃথক দুটি অভিযানে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে নেছারাবাদ থানার পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দুটি মামলা দায়ের করা হয়।

প্রথম ঘটনায়, নেছারাবাদ থানার এসআই (নিঃ) নুরুন্নাহারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে স্বরূপকাঠী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেলেও মোসাঃ শিল্পি বেগম ওরফে ফাতেমা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই রাতে নেছারাবাদ থানার এসআই (নিঃ) মাসুদুর রহিমের নেতৃত্বে আরেকটি দল আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ধলোহার এলাকায় অভিযান চালায়। এ সময় রাবেয়া আক্তার সাথী (২৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});