শুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

ঢাকা ইনফো২৪
জুন ২৬, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৭৭৬)

স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে

X

স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে

জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানী টোকিওর আশপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ ‍জুন) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

কিয়োদো নিউজ জানায়, ভূমিকম্পটির সর্বোচ্চ তীব্রতা ছিল জাপানের ৭ মাত্রার স্কেলে ৪।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর কেন্দ্র ছিল ইয়োকোসিবা শহরের চার কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রায় ৫৬ কিলোমিটার গভীরতায়।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবারও ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});