শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস জাপান কোচের

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে নকআউটে পর্বে পা রেখেছে জাপান। রাউন্ড অব ৩২ এ এশিয়ার দেশটির প্রতিপক্ষ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাপান কোচ হাজিমে মারিয়াসু বলছেন, লড়াইটা কঠিন হলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে মারিয়াসু বলছেন, ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি হবে তার দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা। তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, পরের রাউন্ডে ওঠার সুযোগ জাপানেরও আছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সুযোগ দেখছেন জাপান কোচ, ‘এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

গত অক্টোবরে টোকিওতে হওয়া প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়েছিল জাপান। সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিলেন মারিয়াসু, ‘ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচটিতে আমরা জিতেছিলাম। হয়তো সেই কারণেই ব্রাজিল এবার আমাদের বিপক্ষে আরও বেশি অনুপ্রাণিত হয়ে খেলবে। আমি এই ম্যাচটির অপেক্ষায় আছি।’

একসময় জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়কে সহজ মনে করা হলেও পরিস্থিতি বদলেছে বলেও মনে করেন মরিয়াসু, ‘প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর সহজ নয়। এটি আমাদের বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।’

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ব্রাজিল ও জাপান মুখোমুখি হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});