শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপের মাঝে লিওনেল মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ!

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের মাঝে লিওনেল মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ!

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ০)

লিওনেল মেসি

X

লিওনেল মেসি

দুই ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। এমন সময়ে তাকে নিয়েই এলো বড় খবর। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক। সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে ১৮টি বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা থাকা ৯১ বছর বয়সী সাংবাদিক এনরিকে মাকায়া মারকুয়েজের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন এই আর্জেন্টাইন কোচ।

প্রশ্ন শুনে আবেগাপ্লুত স্কালোনি বলেন, এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে আমি আনন্দিত। ১৮টি বিশ্বকাপ- এটা সত্যিই অবিশ্বাস্য। আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমি গর্বিত, কারণ আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন আপনাকে নিয়মিত দেখতাম। আপনি আমাদের কাছে তখনো কিংবদন্তি ছিলেন, এখনো আছেন।

প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, শুধু আপনার জন্যই বলছি। লিও বেঞ্চে থাকবে। দলের বাকি একাদশ বলব না, তবে লিও শুরু থেকে খেলবে না।

মেসিকে নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে স্কালোনির এই ঘোষণায় পরিষ্কার হয়েছে, জর্ডানের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামছেন না আর্জেন্টাইন অধিনায়ক। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছু সময় খেলবেন, যাতে ম্যাচের ছন্দ বজায় থাকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});