বৃষ্টিও থামাতে পারেনি গাজীপুরের বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:২৮ পিএম (ভিজিট : ০)

X
গাজীপুরের বরকত স্টেডিয়াম
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে চলছে ব্যাপক উন্মাদনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬। শনিবার ৮ম দিনে ম্যাচ খেলেছে দেশের সীমান্তবর্তী ঝিনাইদাহ জেলা বনাম গাজীপুর মহানগরের টঙ্গী ফুটবল একাডেমি। উক্ত খেলা শুরুতেই শুরু হয় প্রবল বৃষ্টি।
উক্ত টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক ও গাসিকের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানান, সারাদেশ থেকে মোট ১৬ টি জেলা টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে নক আউট খেলায় ১৬টি টিমের প্রথম রাউন্ডে খেলে ৮টি টিম সেরা আটে উন্নিত হয়।
এ খেলা উপভোগ করতে মুশুলধারে বৃষ্টি উপেক্ষা করে শহীদ বরকত স্টেডিয়ামের গ্যালারিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক ফুটবল প্রেমীদের উপস্থিতিতে এবং দুই পক্ষের খেলোয়াড়দের তুমুল লড়াই ফুটবল দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। প্রথমার্ধের খেলার শুরুতেই লাল কার্ড পেয়ে ১০জন নিয়ে খেলতে হয় ঝিনাইদাহ জেলাকে এবং ভেজামাঠে প্রচন্ড চাপের মধ্যে খেলে ৩টি গোল হজম করতে হয় তাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক শোভন ইসলাম শাওন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খান ব্রাদার্স নীটওয়্যার লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো. হযরত আলী। আজ রোববার খেলায় অংশ নেবে বিকেএসপি বনাম ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
উল্লেখ্য গত ২০ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। এসময় গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার, জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক মো, নুরুল করিম ভূঁইয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ খেলায় উপস্থিত থেকে টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলছেন।