শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তামান্নার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

তামান্নার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

তামান্না ভাটিয়া

X

তামান্না ভাটিয়া

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে অপেক্ষায় আছেন তার নতুন সিনেমা ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’ মুক্তি নিয়ে। দীপক মিশ্র নির্মিত এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি প্রমুখ। 

আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমাটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে তামান্নার খোলামেলা একটি ভিডিও। সেখানে তাকে নাচতে দেখা যায়।

এ অভিনেত্রীর হিন্দি সিনেমা দিয়ে অভিষেক হলেও সাফল্যের শুরুটা হয়েছিল তেলুগু সিনেমা দিয়ে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।

সেই অভিজ্ঞতা থেকেই তামান্না ভাটিয়া মনে করেন, দক্ষিণী ইন্ডাস্ট্রি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের এ মতামত জানান অভিনেত্রী।

তিনি বলেন, ‘সেখানে এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়, আর সেই দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। 

তবে আমি এর সংগীতনির্ভর দিকটি বুঝতে পেরেছিলাম। ওখানকার সিনেমায় তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে দেখলে সিনেমা অনেক সময় বেশ সীমাবদ্ধ।’

তামান্না ভাটিয়া বলেন, দক্ষিণী সিনেমায় নারীদের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খুব একটা ইতিবাচক নয়। সেদিক থেকে বলিউড তুলনামূলক এগিয়ে রয়েছে। তিনি বলেন, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী আছেন। 

কেউ কেউ শিল্পঘেঁষা চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য পান, তাই সবসময় গ্ল্যামারাস গান বা নাচের অংশে তাদের দেখা যায় না। তবে বলিউড এ দুই ধরনের কাজেরই সুযোগ দেয়। আর যারা দুটোই করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।

এ অভিনেত্রী বলেন, এগুলো তার ব্যক্তিগত চিন্তা। অন্যদের অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। তিনি বলেন, যেসব অভিনেত্রী ১০-১৫ বছর বা এর বেশি সময় ধরে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর সিনেমার সঙ্গে নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});