সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে ২৯ ভারতীয় সন্ত্রাসী নিহত

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে ২৯ ভারতীয় সন্ত্রাসী নিহত

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:২৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এরপর ভারতীয় জঙ্গিদের আস্তানায় ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক’ হামলা চালানো হয়। এতে ২৯ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রোববার (২৮ জুন) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এপির।

তিনি জানান, দেশজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তানি তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত।

এর এক দিন আগে বন্দুক ও বিস্ফোরক নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে হামলা চালায়। এতে তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে এবং আহত অবস্থায় আরও একজনকে গ্রেফতার করে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই গ্রেফতার ব্যক্তি আফগান নাগরিক। শনিবার (২৭ জুন) রাতে দেওয়া এক বিবৃতিতে করাচির ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া গোষ্ঠী জামাত-উল-আহরার। 

তথ্যমন্ত্রী তারার বলেন, আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সর্বশেষ অভিযানে পাকিস্তানি তালেবানের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আফগানিস্তানে ক্ষমতাসীন আফগান তালেবান থেকে পাকিস্তানি তালেবান পৃথক হলেও উভয় পক্ষ মিত্র হিসেবে পরিচিত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});