সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নিহত-১, আহত ৩০

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নিহত-১, আহত ৩০

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

রোববার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা উপজেলার কালিকচ্ছ বাজারে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে এই সংর্ঘষ চলে। নিহত হাদিস মিয়া জেলার সরাইল উপজেলার ধর্মতীর্থ চাকসার এলাকার  সামসু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। 

খবর পেয়ে সরাইল থানা ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

জানা যায়, সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামের ব্যাবসায়ী মোশারফ হোসেন ৫ লাখ টাকার বিলের চটাপাটি বিক্রি করেন, একই উপজেলা ধরন্তি গ্রামের আশিক ও আলালের কাছে। দীর্ঘ ৯ মাস ধরে পাওনা টাকা চেয়েও পাচ্ছিলেন না মোশারফ। 

পরে রোববার বিকেলে সরাইল শহীদ মিনার এলাকায় পাওনাদার মোশারফের সাথে আশিক ও আলালের দেখা হয়। এসময় পাওনাদার মোশারফ, আশিক ও আলালের কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর তাদের নিজ নিজ এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষ কালিকচ্ছ বাজারে  দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে আশিক ও আলালের পক্ষের  হাদিস মিয়া টেটা বৃদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে, সরাইল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি);মো. মনজুর কাদের ভূইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো টানটান উত্তেজনা রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ে করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});