সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বদলগাছীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে এনআরডি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুন বেলা ১১টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা হাটে এনআরডি ফাউন্ডেশনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. নজিবুর রহমান-এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০০ জন চক্ষুরোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. নজিবুর রহমান বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মোসা. আসমা বেগম বলেন, বগুড়া গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রতিবছর এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এ সময় বগুড়া গাক চক্ষু হাসপাতালের ডা. আসিফ নেওয়াজ, জিফ কেন্টিটার, আহসান হাবীবসহ ১২ সদস্যের একটি চিকিৎসক দল উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য সদস্য মো. হেলাল হোসেন, আবু বাইহান গিটার, লায়লা আক্তারসহ ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});