সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

লর্ডসের অনার্স বোর্ডে তামিম ইকবালের নাম খোদাই হয়ে গেছে ১৬ বছর আগে। সেই অনার্স বোর্ডের সামনেই এবার তার হাতে তুলে দেওয়া হলো ছোট্ট একটি স্মারক। সেটি আসলে একটি স্বীকৃতি ও সম্মানও। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ও বিসিবির বর্তমান প্রধান।

এমসিসি ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা। ক্রিকেটের আইনকানুন, ঐতিহ্য রক্ষাসহ অনেক ক্ষেত্রেই আইসিসির সহায়ক হিসেবে কাজ করে ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি। এই ক্লাবই ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত স্টেডিয়াম লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী।

এমসিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তামিমের আগে বাংলাদেশের আর মাত্র দুজন পেয়েছিলেন মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি। ২০০৩ সালে পেয়েছিলেন বিসিরি সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, ২০২৩ সালে দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তামিমের সঙ্গে এবার আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের দুই গ্রেট সোফি ডিভাউন ও সুজি বেটস এবং ইংলিশ বংশোদ্ভুত সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও এখন ধারাভাষ্যকার মেলানি জোন্স।

২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে এখানকার অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তামিম। পরের টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি ওল্ড ট্র্যাফোর্ডেও। ওই পারফরম্যান্সের জন্য ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’-এর বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়েছিলেন তিনি।

আজীবন সদস্যপদ পাওয়া নতুন পাঁচজনকে স্বাগত জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, “পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানী সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});