মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইসলামিক শিক্ষায় বেস্ট স্কলার তৈরি করতে হবে: এহছানুল হক মিলন

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইসলামিক শিক্ষায় বেস্ট স্কলার তৈরি করতে হবে: এহছানুল হক মিলন

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ইসলামিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এই শিক্ষায় ভালো স্কলার তৈরি করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে (টিভেট) সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই সেক্টরে আমরা কি পারি না? প্রতিটি জায়গায়, টিভেট ইজ লাইফ লং, লার্নিং। আমরা আপনাদের এই কোর্স কারিকুলামের ভেতরে ফাজিল, কামিল, দাখিল, আলিম যেগুলি রয়েছে; এই মাদ্রাসা সেক্টরে আমরা আস্তে আস্তে টিভেট ইনক্লুড করব।

সেই জায়গায় আমাদের সায়েন্স, আর্টস, কমার্স, সবই রয়েছে। এখন, উই নিড টু ইনক্লুড মোর টিভেট।

এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে। মাদ্রাসা, ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোন দল, মত, গোত্র– ওই জায়গায় যাব না।

আমরা ইসলামিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কোরআন শরীফে কি লেখা পড়া দিয়ে শুরু হয়নি? তাহলে, যেকোনোভাবে লেখা পড়া শিখতে হবে। আমরা সেটা করব ইনশাল্লাহ।

মাদ্রাসা ও ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই শিক্ষায় বেস্ট স্কলার হতে হবে। আমি যখন মালয়েশিয়ায় পিএইচডি করি, আমার শেষ বর্ষে দেখলাম মিজানুর রহমান আজহারী আসলেন, উনি তখন সেখানে আন্ডারগ্র্যাজুয়েট শুরু করলেন। পরে পিএইচডি করলেন, তিনি স্কলার হয়ে আসলেন।

তিনি আরও বলেন, ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। এ খাতকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলামের বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা স্কলার হয়ে টিচিংয়ে আসতে পারেন, তা না হলে আমরা স্কলার তৈরি করব কি করে? সুতরাং আপনাদেরকে স্কলার হতে হবে আরও স্কলার তৈরি করার জন্য। অতএব, সবাইকে সিরিয়াসলি লেখাপড়া করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});