মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

পরিদর্শনে মউক চেয়ারম্যান

X

পরিদর্শনে মউক চেয়ারম্যান

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকার আসফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেয়াদোর্ত্তীণ অগ্নিনিরোধক সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস লিকেজে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৯ জন| এ খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার| 

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের ঘটনায় প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মউক চেয়ারম্যান।

এসময় মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি| ইতিমধ্যে সিটি কর্পোরেশন প্রশাসক ঘটনাটি পরিদর্শন করেছেন| আমি ঢাকা থেকে এসেই এখানে এসেছি| এ ঘটনায় যারা আহত হয়েছে, তাদের আমরা খোঁজ নিব এবং যারা চিকিৎসাধীন আছে তাদেরও খোঁজ নিব, যাতে তারা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে সে ব্যবস্থা করা হবে।

এ সময় ঘটনার দায় অনুসন্ধানে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি করা হবে জানিয়ে তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনার বিস্তারিত জানা যাবে| সেই সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেও জানান মউক চেয়ারম্যান|

পরিদর্শনকালে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাহার তালুকদার রিপন প্রমূখ উপস্থিত ছিলেন| 

   

এর আগে গত সন্ধ্যায় আসফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে| এতে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক|

তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ইতিমধ্যে ৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেও একজন গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি|

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন| ঘটনাটি মূলত দুর্ঘটনা, এ ঘটনার নেপথ্যে কাদের দায় রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে| তদন্ত চলমান, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});