মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহির ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহির ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ০)

সিপাহি আল-আমিন

X

সিপাহি আল-আমিন

মাদক মামলার আসামি করা থেকে রেহাই দিতে এবং জব্দকৃত মাদকের পরিমাণ কম দেখাতে ‘দুপুরের ভাত খাওয়ার’ কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিনের বিরুদ্ধে। 

ঘুষ গ্রহণের একটি ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান চালায়। চোলাইমদ ব্যবসায়ী ও ভ্যানচালক আবজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর খাটের নিচ থেকে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) জব্দ করা হয়। পরে আবজাল হোসেনকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল অফিসে নিয়ে আসা হয়।

​আটক আবজাল হোসেনের স্বজনরা মিঠাপুকুর অফিসে এলে অভিযানিক দলের সদস্য সিপাহি আল-আমিন তাঁদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। আবজালের ছেলেদেরও এই মামলায় আসামি করা হবে, এমন হুমকি দিয়ে তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। শেষ পর্যন্ত মামলা থেকে বাঁচতে এবং জব্দ তালিকায় মাদকের পরিমাণ কম দেখানোর শর্তে সিপাহি আল-আমিনের প্রস্তাবে রাজি হন আবজালের ছেলে আসাদুল এবং সঙ্গে থাকা স্বজনরা।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও মোবাইল রেকর্ডিংয়ে দেখা যায়, সিপাহি আল-আমিন দুপুরে লাঞ্চ করার কথা বলে ইতিমধ্যেই ৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করছেন। অন্যদিকে, তাঁরই মনোনীত আরেক ব্যক্তি মিঠাপুকুর সার্কেল অফিসের সামনে দাঁড়িয়ে আসাদুলের কাছ থেকে ঘুষের বাকি টাকা গ্রহণ করছেন। 

ভুক্তভোগী আসাদুল জানান, আমাদের মামলায় আসামি করার ভয় দেখানো হয়েছিল। পরে মামলা থেকে বাঁচতে এবং আলামত কম দেখানোর শর্তে দুপুরে ভাত খাওয়ার জন্য বিকাশে টাকা এনে উনার মনোনীত ব্যক্তিকে দিই। পরে ফোন দিলে উনি টাকা পাওয়ার কথা স্বীকার করেন এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।

​ঘুষের অভিযোগ এবং ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে, সিপাহি আল-আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো অনুতপ্ততা প্রকাশ না করে দম্ভোক্তি দিয়ে বলেন, আমার অনেক সাংবাদিক আছে। আপনারা নিউজ করেন। আমি এখানে চার বছর ধরে আছি। 

এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক দিলারা রহমান জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});