মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রযুক্তিনির্ভর স্মার্ট ও গবেষণামুখী শিক্ষায় জোর: বাউবির বাজেট অনুমোদন

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তিনির্ভর স্মার্ট ও গবেষণামুখী শিক্ষায় জোর: বাউবির বাজেট অনুমোদন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ০)

বাউবির বাজেট অনুমোদন

X

বাউবির বাজেট অনুমোদন

​বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ২০১তম বিশেষ সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। 

গত ২৮ জুন রাজধানীর বাউবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

​অর্থ কমিটির ১৫৯তম সভার সুপারিশের ভিত্তিতে অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য সংশোধিত পরিচালন বাজেট ২৬,২৮০.৩৮ লক্ষ টাকা এবং উন্নয়ন বাজেট ১৫৯.৭৬ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য মূল পরিচালন বাজেট ৩২,৫৬৯.৫০ লক্ষ টাকা এবং উন্নয়ন বাজেট ৩,৫০০.০০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

​বাজেট বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, গত তিন দশক ধরে বাউবি প্রান্তিক, কর্মজীবী এবং প্রবাসে বসবাসরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে আসছে। এখন সময়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ একটি স্মার্ট ও গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। 

তিনি আরও উল্লেখ করেন যে, কারিগরি শিক্ষার প্রসারে ইতিমধ্যে ‘ITVET’ প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন এই বাজেট বাউবির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, উন্নত গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা পৌঁছে দেওয়া আরও সহজতর হবে।

​উক্ত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খানসহ বোর্ড অব গভর্নরসের অন্যান্য সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});