বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘মেসি সর্বকালের সেরা, সেটা প্রমাণ করেই যাচ্ছেন’

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

‘মেসি সর্বকালের সেরা, সেটা প্রমাণ করেই যাচ্ছেন’

লিওনেল মেসির সঙ্গে উদযাপন করছেন নিকো পাহ (বাঁয়ে)।

X

লিওনেল মেসির সঙ্গে উদযাপন করছেন নিকো পাহ (বাঁয়ে)।

গত সপ্তাহে ৩৯তম জন্মদিন পালন করা লিওনেল মেসির মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ একটুও পড়ছে না। সবুজ গালিচায় নামলেই গোল করছেন তিনি, নাম লেখাচ্ছেন রেকর্ডের নতুন পাতায়। জর্ডানের বিপক্ষে স্রেফ ৩০ মিনিট খেলা মেসির পায়ের জাদুতে মুগ্ধতার শেষ নেই জুলিয়ানো সিমেওনে ও নিকো পাহর।

বাংলাদেশ সময় শনিবার সকালের শেষ গ্রুপ ম্যাচে মেসিকে শুরুর একাদশে রাখবেন না, আগেই বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এদিন পরে ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। ২০ মিনিট পরই দারুণ ফ্রি কিকে করেন লক্ষ্যভেদ।

আর ওই গোলে ইতিহাসের একটি পাতায় নাম লেখান মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ডটি নিজের করে নেন জাদুকর। যে রেকর্ডটিতে এতদিন ফরাসি ফরোয়ার্ড জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর সঙ্গী ছিলেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপ শুরু করেন মেসি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। আর জর্ডানকে ৩-১ গোলে হারানোর ম্যাচে একবার পান জালের দেখা।

গ্রুপ পর্ব শেষে, ৬ গোল নিয়ে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। প্রতিদিনই মেসিকে অনুশীলনে কাছ থেকে দেখার সুযোগ পান আর্জেন্টাইন ফরোয়ার্ড সিমেওনে। তবুও অধিনায়কের পারফরম্যান্স দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না তিনি,‘তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি আসলেই বিশ্বের সেরা, সর্বকালের সেরা এবং সেটা প্রমাণ করেই চলেছেন। এটা অবিশ্বাস্য। আমি প্রতিদিন এটা দেখি; তিনি কীভাবে অনুশীলন করেন, কীভাবে নিজের যত্ন নেন। তিনি যা কিছু করেন সবই অসাধারণ এবং তার মধ্যে এক বিশেষ ধরণের জাদু আছে।’

যে বয়সে বেশিরভাগ ফুটবলারই তুলে রাখেন বুটজোড়া, মেসি সে বয়সে এখনও দলকে টেনে চলেছেন। তার পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই, সব কিছু পাওয়া হয়েছে গেছে, এখন ইতি টানতে পারেন তিনি ক্যারিয়ারের। মেসির সঙ্গে নিকো পাহর বয়সের পার্থক্য ১৮ বছর! তরুণ এই ফুটবলারের মনে হয়, সময়ের চাকা বোধহয় মেসির কাছে এসে থমকে গেছে।

তিনি বলেন,‘ আমরা সবাই জানি, মেসি কেমন। দিন শেষে তিনিই ইতিহাসের সেরা। তিনি সময়ই নতুন কিছু করে চমকে দেবেন। এই বয়সেও তার নতুন কিছু দেখানোর মতো আছে এবং আজ তিনি আবারও সেটা করে দেখালেন। তিনি কিছুক্ষণের জন্য মাঠে এসেছিলেন, তার অভাব আমরা অনুভব করছিলাম। তার জন্য খুবই খুশি আমি।’

শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে থাকা লাতিন আমেরিকার দলটির শেষ বত্রিশে লড়বে নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর চারটায় ম্যাচটি হবে মায়ামিতে, যেটা এখন মেসির ঘরের মাঠ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});