বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কেন্দুয়ায় ৪৩ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ৪৩ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

ফাইল ছবি

X

ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়া থানায় নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে যায়, সোমবার (২৯ জুন) দিবাগত রাত (৩০ জুন)রাতে কেন্দুয়া থানায় মামলাটি রুজু করা হয়। মামলার বাদী উপজেলার ওয়াশেরপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুন দিবাগত  রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকায় শহীদ মিনারের সামনে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কে সংঘটিত ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

মামলায় এস. এম. জাহাঙ্গীর চৌধুরী, কামরুজ্জামান খান সোহাগ, শাহীন মিয়া, মো. জাকির আলম, এনামুল কবির খান, শহিদুল ইসলাম বাবুল, তাজুল ইসলাম ভূইয়া, সারোয়ার জাহান কাওসার, তাপস ব্যানার্জী, আনোয়ারুল হক কনকসহ মোট ৪৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নাম উল্লেখসহ ৪৩ নাম্বারে অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনকে আসামি করা হয়েছে। যাদের (প্রায়) সবাই (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত । 

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটান। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পুলিশ পরিদর্শক (এসআই)  মো. রেজাউল করিমকে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে । আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});