বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রক্ষণাত্মক ফুটবল নিয়ে আক্ষেপ নেই কোম্যানের

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

রক্ষণাত্মক ফুটবল নিয়ে আক্ষেপ নেই কোম্যানের

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ০)

নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান

X

নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান

শেষ বত্রিশ থেকে বিদায় নেয়ার পরও নিজেদের কৌশলে ভুল দেখছেন না রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডস কোচ মনে করছেন, রক্ষণাত্মক ফুটবলের জন্য মরক্কোর বিপক্ষে তার দলের জয়ের সম্ভাবনা বেশি ছিল। যদিও সেটি হয়নি, টাইব্রেকারে হেরেছে ডাচরা।

মরক্কো ও নেদারল্যান্ডসের ম্যাচটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ গোলে সমতায়। টাইব্রেকারে কোম্যানের দল হারে ৩-২ ব্যবধানে। ডাচদের আক্রমণাত্মক ঘরানার ফুটবল থেকে সরে এসে মরক্কোর বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলেন কোম্যান। পাঁচ ডিফেন্ডার নামানোয় তার সমালোচনা হয় বেশ। তবে সাবেক বার্সেলোনা কোচ মনে করেন, কোনো ভুল করেননি তিনি,‘ এই রক্ষণাত্মক কৌশলের জন্য আমরা আগের ম্যাচের (গ্রুপ) চেয়ে কম বল হারিয়েছি। এটা ছিল ইতিবাচক কিন্তু আমরা এবার কম আক্রমণাত্মক ছিলাম। কৌশল নিয়ে আপনি যা ইচ্ছা ভাবতে পারেন। তবে সুইডেন ও তিউনিসিয়ার চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে আমরা এবার কম বল হারিয়েছি। যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি একই কাজ আবার করতাম।’

নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবছেন না কোম্যান। সব বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে তার মনে হচ্ছে, মরক্কো সমতা ফেরাতে না পারলে তার খেলার ধরণ নিয়ে এতো কথা হতো না। তিনি বলেন,‘ আমি এটা জানি যে, মরক্কো শেষ সময়ের গোলে সমতা ফেরাতে না পারলে ডাচ কোচ হিসেবে প্রচুর প্রশংসা হতো আমার। তবে এখন সম্ভবত, পাঁচ ডিফেন্ডার নামানোয় আমার ব্যাপক সমালোচনা হবে। তবে আবারও বলতে চাই, আমি মনে করি এটার দরকার ছিল।’

খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন এবং তারা সম্মতি দিয়েছিল, দাবি কোচের,‘ আপনারা আমার সমালোচনা করবেন, সেই অধিকার আপনাদের আছে। তবে আপনারা খেলাটা দেখেন সাইডলাইন থেকে। আমি দলের পাশে আছি। আমি জানি, কোথায় উন্নতি করতে হবে। আমি সেখানে এখন উন্নতি করব। তবে আবারও বলছি, যদি আমার এটা করতে হয় তো আমি ঠিক একই কাজ আবার করব।’

“এটা ভীতির ব্যাপার নয়। কেন ভয় পাব? আমি বোঝাতে চাচ্ছি, আমার তিন জন স্ট্রাইকার ছিল মাঠে। ব্যাপারটা হলো রক্ষণের জন্য আরও ভালো অবস্থান নেওয়া, ভয়ের জন্য নয়। এটা ছিল প্রতিপক্ষকে বিশ্লেষণ করে নেওয়া সিদ্ধান্ত। আর এটা নিয়ে আমরা কাল সন্ধ্যা পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে পারি না। আপনার ভিন্ন মত থাকতেই পারে, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, এটা ঠিক আছে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গী ভিন্ন।” যোগ করেন ডাচ কোচ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});