শুভেন্দুর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠাল বাংলাদেশ

শুভেন্দুর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠাল বাংলাদেশ

শুভেন্দুর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠাল বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ০)

৫০০ কেজি আম উপহার

X

৫০০ কেজি আম উপহার

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এসব আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়। উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাত।

জানা গেছে, মোট ১০০টি কার্টনে প্রতিটিতে ৫ কেজি করে সর্বমোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। 

অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সৌজন্য উপহার হিসেবে বিতরণ করা হবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।