বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এখনও স্নায়ুচাপে ভোগেন স্কালোনি

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

এখনও স্নায়ুচাপে ভোগেন স্কালোনি

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ০)

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

X

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আট বছর ও ৯৯ ম্যাচ পরেও আর্জেন্টিনার কোচ হিসেবে শুরুর সময়ের সেই অনুভূতি কাজ করে লিওনেল স্কালোনির মনে। এখনও ম্যাচের আগে স্নায়ুচাপ অনুভব করেন বিশ্বকাপ জয়ী এই কোচ। দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে স্কালোনি। কেইপ ভার্ডের বিপক্ষে শেষ বত্রিশের লড়াই হবে আর্জেন্টিনার হয়ে তার শততম ম্যাচ।

বিশ্বকাপে ভরাডুবির পর ২০১৮ সালে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হন সাবেক এই রাইট ব্যাক। ওই আসরের কোচ জোর্হে সাম্পাওলির সহকারী ছিলেন তিনি, অভিজ্ঞতা ছিল যুব দলে কাজ করার। সেই সময়ে তার উপর আস্থা খুব বেশি মানুষের ছিল না। কিন্তু তিনিই এখন জাতীয় দলের কোচ হিসেবে সফলতম অধ্যায়ের একটির রচয়িতা।

তবে স্কালোনির জন্য যেন কিছুই বদলায়নি। জর্ডানের বিপক্ষে জয়ের পর নিজেই বলেছিলেন সে কথা,‘ “আমি প্রথম দিনের মতো একইরকম আছি, একদম হুবহু একরকম। যখনই কোনো ম্যাচ খেলবেন, আপনি ভেতরে কিছু একটা অনুভব করবেন। আমরা সবসময়ই স্নায়ুচাপ অনুভব করি। চাপহীন ম্যাচ বলতে কিছু নেই। আমরা এভাবেই নিজেদের গড়ে তুলেছি, কারণ আমরা এভাবেই ব্যাপারটা দেখি। যেদিন আমরা এটা করা বন্ধ করে দেব, সেদিন বুঝব সমস্যা আছে।’

আর্জেন্টিনাকে ধীরে ধীরে গড়ে তোলেন স্কালোনি। তার কোচিংয়ে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জেতেন লিওনেল মেসিরা। ২০২২ সালে জেতেন বিশ্বকাপ। কোপা আমেরিকায় ২৮ বছরের খরা কাটায় আর্জেন্টিনা আর বিশ্বকাপে ৩৬ বছরের।

আর্জেন্টিনাকে সর্বোচ্চ ১২৪ ম্যাচে কোচিং করিয়েছেন গিয়ের্মো স্তাবিলে। ১০০ ম্যাচ ছুঁয়ে তার সঙ্গে ব্যবধান কমাচ্ছেন স্কালোনি। এরই মধ্েয তিনি ছাড়িয়ে গেছেন বিশ্বকাপ জয়ী দুই সাবেক কোচ সেসার লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোকে। দুই জনই দেশকে কোচিং করান ৭৯ ম্যাচে।

স্কালোনির কোচিংয়ে ৯৯ ম্যাচে আর্জেন্টিনার জয় ৭২টি, ড্র ১৮টি এবং হার নয়টি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});