বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেলজিয়ামের রূপকথার প্রত্যাবর্তন, সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলো নিশ্চিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বেলজিয়ামের রূপকথার প্রত্যাবর্তন, সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলো নিশ্চিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:১৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

অবিশ্বাস্য নাটকীয় এক ম্যাচের সাক্ষী হল সিয়াটল স্টেডিয়াম। ম্যাচে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দুই গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় বেলজিয়াম। 

অতিরিক্ত সময়ের শেষ দিকে যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল ম্যাচ তখনই ১২০ মিনিটের মাথায় বেলজিয়ামের ইউরি টিলেমান্সকে ডি বক্সে ফাউল করে বসেন সেনেগালের লামিনে কামারা। ভিএআর দেখে বিতর্কিত এক পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ১২৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে শেষ ষোলোয় পৌঁছে দেন টিলেমান্স। এর আগে, প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল। বিরতির পর ইসমাইলা সারের গোলে লিড ডাবল করে মানের দল।

ম্যাচ একপ্রকার যখন নিশ্চিত, শুধু জয় উদযাপনই বাকি সেনেগালের এমন সময় ৮৬ মিনিটে ১ গোল শোধ করেন রোমেলু লুকাকু। এর তিন মিনিটের মাথায় ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে ২-২ গোলে সমতা ফেরায় বেলজিয়াম।

এরপরেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে বেলজিয়াম।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});