বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বুধবার (১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে বলে।

পরে এই ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। সেই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, ১ জুলাই সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি আপত্তিকর ও যৌন হয়রানিমূলক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে শনাক্ত এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

অফিস আদেশে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, অজ্ঞাত ব্যক্তি ওই নারী শিক্ষার্থীকে ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তির ছবি সংগ্রহ করেন। তবে তার কোনো পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});