বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার ম্যাচে কালোবাজারিদের হানা!

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে শেষ বত্রিশেরর ম্যাচ সামনে রেখে যুক্তরাষ্ট্রের মায়ামি যেন হয়ে উঠেছে এক টুকরো আর্জেন্টিনা! আগামী শনিবার ভোর ৪টায় আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ম্যাচকে কেন্দ্র করে মায়ামি এবং এর আশপাশের শহরগুলোতে বসবাসরত আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। হাজার হাজার সমর্থক মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসিদের খেলা দেখতে মুখিয়ে থাকায় দেখা দিয়েছে তীব্র টিকিট সংকট। এই সুযোগে অফিশিয়াল রিসেল মার্কেটে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে টিকিট।

এমনিতেই লাতিন ও আর্জেন্টাইন অভিবাসীদের অন্যতম বড় ঘাঁটি যুক্তরাষ্ট্র। তার ওপর মেসিদের সমর্থন দিতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ হাজার ফুটবলপ্রেমী মায়ামিতে এসে জড়ো হয়েছেন। তাই ম্যাচের অফিশিয়াল রিসেল মার্কেটগুলোতে স্টেডিয়ামের সবচেয়ে ওপরের তলার একটি টিকিটের সর্বনিম্ন মূল্য এখন ঠেকেছে প্রায় ২ হাজার ৪১৯ মার্কিন ডলারে। আর কেউ যদি মাঠের একদম কাছাকাছি (লোয়ার ডেক) বসে মেসি-লাউতারোদের পায়ের জাদু দেখতে চান, তবে তাকে গুনতে হবে ৭ হাজার ২৩৯ মার্কিন ডলার!

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সমর্থকদের এমন বাঁধভাঙা জোয়ার দেখে স্বয়ং আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান (এএফএ) ক্লাদিও তাপিয়া ফিফার কাছে স্টেডিয়ামের ধারণক্ষমতা অনুযায়ী টিকিটের সংখ্যা বা বিশেষ কোটা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। তবে ফিফার মূল টিকিট বিক্রি আগেই শেষ হয়ে যাওয়ায় এই মুহূর্তে কালোবাজার কিংবা অফিসিয়াল রিসেল মার্কেটে চড়া দাম দিয়েই সাধারণ দর্শকদের টিকিট কিনতে হচ্ছে।

এদিকে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ভ্রমণ সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে আর্জেন্টিনা দল। পূর্বপরিকল্পনা অনুযায়ী ম্যাচের আগের দিন নয়, বরং কানসাস সিটিতে নিজেদের শেষ প্রস্তুতি সেরেই বুধবার বিকেলে মায়ামিতে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বচ্যাম্পিয়নরা বাড়তি সময় পাচ্ছে। বৃহস্পতিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ভেন্যুতে শেষবারের মতো গা গরম করতে নামবে আর্জেন্টিনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});