বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রোমেরোকে নিয়ে আর্জেন্টিনা দলে স্বস্তির সুবাতাস

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

রোমেরোকে নিয়ে আর্জেন্টিনা দলে স্বস্তির সুবাতাস

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ০)

: কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ক্রিস্তিয়ান রোমেরো (বামে)।

X

: কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ক্রিস্তিয়ান রোমেরো (বামে)।

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ কেপ ভার্দে। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হলে জয় ছাড়া কোনো উপায় নেই, হারলেই বিদায়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা দলে স্বস্তির সুবাতাস বইয়ে দিলেন ক্রিস্তিয়ান রোমেরো। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন এই ডিফেন্ডার। 

তবে শুধুই কি রোমেরোর ফেরা? মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুক্রবারের এই হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় কোনো চমক অপেক্ষা করছে লিওনেল স্কালোনির মাস্টারমাইন্ডে। স্থানীয় সময় বুধবার সকালে মায়ামির বিমান ধরার আগে শেষবারের মতো অনুশীলনে নেমেছিল আলবিসেলেস্তেরা। সেখানে কোচিং স্টাফ ও সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল কুতি রোমেরোর স্বাভাবিক ছন্দ। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো সেশন শেষ করেছেন তিনি, কোচিং স্টাফের দেওয়া কঠিন শারীরিক পরীক্ষাগুলোতেও দিয়েছেন পাস মার্ক।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন রোমেরো। প্রিমিয়ার লিগে খেলাকালীন এই হাঁটুতেই লিগামেন্ট মচকে গিয়েছিল তাঁর। তাই কোনো ঝুঁকি না নিয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল, যেখানে তাঁর জায়গায় খেলেছিলেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। সব ঠিক থাকলে শুক্রবার ওতামেন্দির জায়গায় আবার রক্ষণভাগের হাল ধরবেন রোমেরো। অবশ্য স্কালোনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বৃহস্পতিবারের ট্যাকটিক্যাল অনুশীলনের পরেই।

রক্ষণভাগ নিয়ে চিন্তা কিছুটা কমলেও স্কালোনির কপালে চিন্তার ভাঁজ অবশই আছে আক্রমণভাগ নিয়ে। বিশেষ করে সেন্টার ফরোয়ার্ড পজিশনে লিওনেল মেসির সঙ্গী কে হবেন? রেসের ট্র্যাকে লাউতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজকে নিয়েও ভাবতে হচ্ছে। দুজনের পারফরম্যান্সই স্কালোনিকে মধুর সমস্যায় ফেলেছে। 

তবে আসল চমকটা আসতে পারে লেফট-ব্যাক পজিশনে। কাফ ইনজুরি কাটিয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরেছিলেন নিকোলাস তাগলিয়াফিকো। অভিজ্ঞতার বিচারে তিনিই হয়তো প্রথম পছন্দ হওয়ার কথা। কিন্তু অলিম্পিক মার্শেইর ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার সাম্প্রতিক ফর্ম স্কালোনিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বুধবারের অনুশীলনে তাগলিয়াফিকো ও মেদিনা—দুজনকেই ঘুরিয়ে-ফিরিয়ে পরখ করেছেন কোচ। কেপ ভার্দের ম্যাচে একাদশে মেদিনাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

রক্ষণ আর আক্রমণ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও আর্জেন্টিনার মাঝমাঠ অনেকটা পরিষ্কার। রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা—এই চার সেনাপতির ওপরই চড়বে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার ভার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});